রাবিতে সব ধরনের নিয়োগ স্থগিতের নির্দেশ

রাবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:৫১

রাবিতে সব ধরনের নিয়োগ স্থগিতের নির্দেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১০ ডিসেম্বর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে চিঠি পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী। তিনি বলেন, আমি শুনেছি গতকাল বিকালে চিঠি এসেছে। এখন তো করোনার কারনে দুপুর দুইটা-আড়াইটার মধ্যে সবাই চলে যায়। আর আজ ক্যাম্পাস বন্ধ, তাই খুলে দেখা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে উপাচার্য বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়েল সব ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে, গত ২৬ নভেম্বর বর্তমান প্রশাসনে বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনরত শিক্ষকরা সংবাদ সম্মেলন করে ইউজিসির তদন্ত প্রতিবেদনের বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত সব ধরনের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন।

মন্ত্রণালয়ের নির্দেশনা মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষকদের মুখপাত্র এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক সুলতান-উল-ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে ১০ ডিসেম্বর। অথচ ১২ তারিখে সিন্ডিকেট করে তিনি নিয়োগ দিলেন এবং ১৩ তারিখে নিয়োগপ্রাপ্তদের যোগদানপত্র গ্রহণ করেছেন। এতে সরকারি নির্দেশনা অমান্য করা হয়েছে। এটি একটি দুর্নীতি। বিশ্ববিদ্যালয়ের মান রক্ষায় উপাচার্যের পদত্যাগ করা উচিত বলেও মনে করেন এ অধ্যাপক।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তথ্য-উপাত্তসহ ৩০০ পৃষ্ঠার একটি অভিযোগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করেন আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করে ইউজিসি। তদন্ত কার্যক্রম শেষে কয়েকটি সুপারিশসহ মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উপাচার্যে বিরুদ্ধে দেওয়া অভিযোগের সত্যতা পেয়েছে বলে উল্লেখ করা হয়। ইউজিসির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাবিতে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির বার্তা আবহাওয়ার পূর্বাভাসে
গরমে স্বস্তির বার্তা আবহাওয়ার পূর্বাভাসে
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন