শেরপুরে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২০:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২০:৫৪

কারাদণ্ড শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে রাশেদ আলী (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাশেদ আলী শ্রীবরদী উপজেলার দিয়ারচর গ্রামের মৃত বাইন উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান , প্রায় ১৭-১৮ বছর আগে শ্রীবরদী উপজেলার কলাকান্দা গ্রামের ফজল হকের মেয়ে গোলেছা বেগমের বিয়ে হয় দিয়ারচর গ্রামের রিকশাচালক রাশেদ আলীর সঙ্গে। দাম্পত্যজীবনে তিন ছেলে জন্ম নেয় তাদের সংসারে। ঘটনার ৩-৪ মাস আগে থেকে রাশেদ আলী কাজকর্ম না করায় অভাবের কারণে সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে ২০১৭ সালের ১৩ জানুয়ারি পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে গৃহবধূ গোলেছা বেগমকে শ্বাসরোধে হত্যা করে স্বামী রাশেদ আলী। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা ফজল হক শ্রীবরদী থানায় রাশেদ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরদিন অভিযান চালিয়ে রাশেদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় রাশেদ। মামলার তদন্ত শেষে রাশেদকে একমাত্র আসামি করে একই বছরের ২৪ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন এসআই আক্তারুজ্জামান।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বাদী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ১৭ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মেরাজ উদ্দিন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম