বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবসে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বাগেরহাট প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ২১:১৮

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবসে বাগেরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন।

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৯টায় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দীন. ফখরুল আলম সাহেব, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই দিনে শহীদ হওয়া দেশের সূর্য সন্তানদের আত্মার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের