ভুয়া ডাক্তার ১৩ বছর ধরে দিয়েছেন চিকিৎসা সেবা, করেছেন চোখের অপারেশন!

নাটোর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ২০:৪০ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২০:৫৬




ভুয়া ডাক্তার ১৩ বছর ধরে দিয়েছেন চিকিৎসা সেবা, করেছেন চোখের অপারেশন! এমবিবিএস ডিগ্রিধারী না হয়েও ১৩ বছর চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি চোখের মতো স্পর্শকাতর অপারেশন করার অপরাধে ভুয়া ডাক্তার আশরাফুল ইসলামকে (৬০) দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভুয়া ডাক্তারকে ব্যবহার করে ওষুধ বিক্রির ব্যবস্থা করায় ফার্মেসি মালিককে করা হয়েছে ৭৫ হাজার টাকা জরিমানা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। নাটোর র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা মাসুদ রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাগাতিপাড়া থানাধীন দয়ারামপুর বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও নামের পাশে ডাক্তার লেখা, রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া ও চোখের অপরাশেনের মতো স্পর্শকাতর অপারেশন করার অপরাধে আহম্মদপুর চরতেবাড়িয়া এলাকার সামসুর রহমানের ছেলে আশরাফুল ইসলামকে আটক করা হয়।

একই সময় ফার্মেসিতে ভুয়া ডাক্তার বসিয়ে রোগী দেখার ব্যবস্থা করে দেওয়া এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিক্রির অপরাধে ফার্মেসি মালিক বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম এলাকার সাধু মিয়ার ছেলে আক্কাস মিয়াকেও (৪৯) আটক ও বিপুল পরিমাণ চিকিৎসা সহায়ক সামগ্রী জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত ভুয়া ডাক্তার আশরাফুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ফার্মেসি মালিক আক্কাস মিয়াকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
সালমান মুক্তাদিরের সঙ্গে এরপর কী ঘটবে, বললেন আসিফ মাহমুদ
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো