হিমালয়ী গৃধিনী শকুনটি রাজশাহী বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

নাটোর ও রাজশাহী প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ২০:০৭আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২০:৩৮

উদ্ধার করা নেপাল থেকে আসা হিমালয়ী গৃধিনী শকুন নাটোরের সিংড়ায় উদ্ধার নেপাল থেকে আসা হিমালয়ী গৃধিনী শকুনটি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান ও বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের কাছে শকুনটি হস্তান্তর করা হয়। এ সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘হিমালয়ী গৃধিনী প্রজাতির এই শকুনটি মূলত হিমালয় প্রদেশ ও নেপালে থাকে। সেখানে যখন তীব্র শীত পড়ে তখন এরা কম শীতপ্রবণ এলাকাগুলোতে উড়ে আসে। দীর্ঘ সময় ধরে ওড়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়ে যায়। এর আগেও আমরা কয়েকটি উদ্ধার করেছি। পরিচর্যা শেষে অবমুক্ত করে দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, দিনাজপুরে শুকুন পরিচর্যা কেন্দ্র আছে। সেখানে শীত পর্যন্ত শুকুনটি পরিচর্যা শেষে অবমুক্ত করা হবে।

তিনি আরও জানান, দেশি প্রজাতির চেয়ে এই প্রজাতিটির মধ্যে খুব বেশি ভিন্নতা নেই। এই প্রজাতিটি দেশীয় প্রজাতির শুকুনের চেয়ে আকারে বড়। এছাড়া দেশীয় প্রজাতির শুকুনের মাথার ওপর পালক থাকে না, এই প্রজাতিটির আছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের