একটি অবৈধ ওষুধ কোম্পানি সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ২২:২৭ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২২:২৮

একটি অবৈধ ওষুধ কোম্পানি সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় “লরেল ভিস্তা” নামে একটি অনুমোদনহীন ওষুধ কোম্পানিকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে এই অভিযান পরিচালনা করেন। এসময় ওই ওষুধ কোম্পানির মালিক কামরুল হাসান চকদারকে দুই লাখ টাকা জরিমানা করেন। এবং ওষুধ তৈরির বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলার নাসিরনগর উপজেলার কামরুল হাসান চকদার নামে এক ব্যক্তি কালিসীমা গ্রামের একটি বাড়ি ভাড়া নিয়ে “লরেল ভিস্তা” নামে গবাদি পশুর একটি ওষুধ কোম্পানি গড়ে তোলেন। সেখানে অনুমোদনহীন ৪৯ ধরনের ভেজাল ওষুধ তৈরি হতো। ওই কোম্পানিতে কোনও কেমিস্ট ছিলেন না। কোম্পানির এক সময়কার বিক্রয় প্রতিনিধি নিজেই তৈরি করতেন এসব ওষুধ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, লোক চক্ষুর আড়ালে ওই বাড়িতে গবাদি পশুর ওষুধ বানাতেন কামরুল হাসান চকদার। বাজার থেকে পাওয়া চাহিদা অনুযায়ী ৪৯ ধরণের ওষুধ বানানো হতো। ‘লরেল ভিস্তা’ কোম্পানির নাম দিয়ে ওষুধ বাজারজাত করা হতো। অথচ এর কোনও অনুমোদন নেই।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো