বিদায়বেলাতেও শীতবস্ত্র নিয়ে ছুটছেন পুলিশ সুপার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২০, ২১:৩০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ২৩:৫৪

কুড়িগ্রাম থেকে বদলি হয়েছেন তবুও শীতার্তদের পাশে আছেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। বৃহস্পতিবার হিজড়া সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শীতে তাপমাত্রা হ্রাস পেয়ে কুড়িগ্রামের প্রান্তিক মানুষের অবস্থা জবুথবু। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয়দের। বিশেষ করে শীতে বয়োবৃদ্ধদের অবস্থা মানবেতর। এমন পরিস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তের শীতার্তদের জন্য শীতবস্ত্র নিয়ে ছুটে যাচ্ছেন বিদায়ী পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান। এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা শহরের হিজরা জনগোষ্ঠীর (তৃতীয় লিঙ্গের ) শতাধিক সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন পুলিশের এই কর্মকর্তা। বিকালে কুড়িগ্রাম প্রেসক্লাব এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার,সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।

পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে জেলার নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলায় মাদ্রাসা ছাত্র ও ছিন্নমূল মানুষের মাঝে আরও দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হবে। এছাড়াও আগামীকাল (২৫ ডিসেম্বর) জেলার উলিপুর ও ভূরুঙ্গামারী উপজেলায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হবে।

পুলিশ সুপার বলেন,‘আমি ব্যক্তিগত উদ্যোগে আমার কিছু বন্ধুদের মাধ্যমে জেলার শীতার্তদের সাহাযার্থে কয়েক হাজার শীতবস্ত্র সংগ্রহ করেছি। জেলা থেকে চলে যাওয়ার আগে আমি নিজ উদ্যোগে এসব শীতবস্ত্র সাধারণ মানুষের মাঝে বিতরণ করবো।’

প্রসঙ্গত এসপি মহিবুল ইসলাম খান কুড়িগ্রাম থেকে বদলির আদেশ পেয়েছেন। তিনি আগামী ২৯ ডিসেম্বর কুড়িগ্রাম ত্যাগ করবেন। তার পরবর্তী কর্মস্থল পাবনা। মহিবুল ইসলাম খান ২০১৯ সালের ২৩ জুন কুড়িগ্রামে যোগদান করেন। যোগদানের পরই পুলিশের কনস্টেবল পদে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে জেলাবাসীর কাছে প্রশংসিত হন। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া হাজারও মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানো, শীতার্ত ও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় জেলাবাসীর অকুণ্ঠ ধন্যবাদ পেয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সরকারি নিয়মে বদলি হয়ে জেলা ত্যাগের আদেশ পেলেও জেলা ছেড়ে যাওয়ার মুহূর্তেও মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই কর্মকর্তা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের