নির্বাচন নিয়ে জনগণের কোনোরকম আগ্রহ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২০, ১৬:০৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:৫০

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন নিয়ে জনগণের কোনোরকম আগ্রহ নেই। ইভিএমকে পৃথিবীর অধিকাংশ দেশ প্রত্যাখ্যান করেছে। কিন্তু এই নির্বাচন কমিশন চূড়ান্ত নির্লজ্জ। ইভিএম ব্যবহার করে ভোট দিলে ভোটার যে একটা কাগজ পায়, সেটা পর্যন্ত তাদের দেওয়া হয় না।’

প্রথম ধাপের পৌর নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরক্তি প্রকাশ করে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় নিজের বাসভবনে শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।

বিএনপি মহাসচিব এসময় বলেন, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করে। তাই বিএনপি এই দিনকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে।’

আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ সংক্রান্ত ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এ দেশ এমনকি সারা পৃথিবীর মানুষ জানে, ৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর রাতেই সেটি হয়েছে। আওয়ামী লীগ সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে গেছে। তারা জনগণের ভোটাধিকার হরণ করে তাদের একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে গেছে।’

তিনি বলেন, ‘করোনার টিকা নিয়ে সরকার মহা লুটপাটের পরিকল্পনা করছে। প্রতি টিকা ১ দশমিক ৭৮ ডলার বেশি মূল্যে কেনা হচ্ছে, যা জনগণের ট্যাক্সের টাকাতেই পরিশোধ করা হবে।’ করোনা টিকা সংক্রান্ত বিএনপি’র কর্মসূচির প্রস্তাবনা আসন্ন স্ট্যান্ডিং কমিটির সভায় গ্রহণ করে সেটা সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি সুলতানুল ফেরদৌস নুর চৌধুরি, অ্যাড. জয়নাল আবেদিন জয়সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে