নাইক্ষ্যংছ‌ড়ি‌তে ৪টি দেশীয় বন্দুকসহ আটক ১

‌বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৭ ডিসেম্বর ২০২০, ১৮:৫৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৯:০৮

ঘর থেকে চারটি অস্ত্র উদ্ধার

বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি‌তে ৪টি দেশীয় বন্দুকসহ এক ব্যক্তিকে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। আটক ব্য‌ক্তির নাম মো. সিরাজুল ইসলাম।

সে দ‌ক্ষিণ বাইশারী এলাকার মৃত মোস্তা‌ফিজুর রহমা‌নের ছে‌লে।

বিজিবি জানায়, র‌বিবার (২৭ ডি‌সেম্বর) গোপন সংবাদ পে‌য়ে বিজিবির নাইক্ষ্যংছ‌ড়ি ব্যাটা‌লিয়‌ন-১১ থে‌কে ১৫ কিলোমিটার দূ‌রে বাইশারী ইউনিয়‌নের ৭নং ওয়ার্ড এলাকায় অভিযান চালায়। এসময় নাশকতা সৃ‌ষ্টি ও মানুষ‌কে ভয়ভী‌তি প্রদর্শনের উদ্দেশ্যে বাড়ি‌তে রাখা ৩টি একনলা বন্দুক ও ১টি এল‌জি বন্দুকসহ মোট ৪টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। এসময় বা‌ড়ির মা‌লিক মো. সিরাজুল ইসলাম‌কে আটক করা হয়।

গ্রেফতার করা হয় মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে।

নাইক্ষ্যংছ‌ড়ি ব্যাটা‌লিয়‌নের ১১বি‌জি‌বির ভারপ্রাপ্ত অ্যাডজু‌টেন্ট ক্যা‌প্টেন মু. জা‌হিদুল ইসলাম ভুঁঞা এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরে নাইক্ষ্যংছ‌ড়ি‌ থানায় অস্ত্রগুলো জমাসহ আটক ব্যক্তিকে সোপর্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ও মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে এবং খানায় দায়ের করা মামলায় আটক মো. সিরাজুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম