যৌতুকের মামলায় পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার কারাগারে

সিলেট প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৩৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২০:১৮

যৌতুকের মামলায় পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার কারাগারে সিলেটে পুলিশ স্ত্রীর যৌতুকের মামলায় মহানগর পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার এসএম গোলাম মোস্তফাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালতের বিচারক আব্দুল মোমেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এসএম গোলাম মোস্তফা রাঙামাটি জেলার এডিসি হিল এলাকার মৃত শাহ সুফি সিরাজুল হক ফকিরের ছেলে। বর্তমানে তিনি শাহপরান থানাধীন উপশহরস্থ এফ ব্লকের ৩নং রোডের ৭৭নং বাসায় বসবাস করে আসছেন।

আদালত সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত আছেন এসএম গোলাম মোস্তফা। পুলিশের চাকরিতে থাকা গোলাম মোস্তফার স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক আইনে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে গত ১০ ডিসেম্বর মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে আমলে নিয়ে আসামির প্রতি সমন জারি করেন। সেই মামলায় বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোলাম মোস্তফা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল হোসেন। তিনি বলেন, স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় সিলেট মহানগর পুলিশের স্টেনোগ্রাফার এসএম গোলাম মোস্তফাকে আদালত কারাগারে পাঠিয়েছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান