স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোমিও চিকিৎসক গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২০, ২১:৪৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

গোপালগঞ্জে গ্রেফতার হওয়া হোমিও চিকিৎসক গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোলায়মান শাহ (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোলায়মান শাহ চাঁদপুর জেলার মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে। কোটালীপাড়া উপজেলার অবদারহাটে তার হোমিও ওষুধের দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সোলায়মান শাহ নিজ চেম্বারে বসে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হোমিও চিকিৎসক সোলায়মান শাহকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোলায়মান শাহকে আটক করে।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। এই মামলায় সোলায়মান শাহকে গ্রেফতার করা হয়েছে। সোলায়মান শাহ এর আগে গত মে মাসে উপজেলার বুজুর্গোকোন বাজারে একই ধরনের একটি ঘটনা ঘটিয়েছিল। সে ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলাটি বর্তমানে চলমান রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

/টিএন/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি