শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী খোকাকে দল থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ০২:৪৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০২:৫০

জানে আলম খোকা

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী জানে আলম খোকাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম বিকালে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে শেরপুর উপজেলা বিএনপির সদস্য জানে আলম খোকাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে শেরপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি থেকে সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডুকে মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ উপজেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র জানে আলম খোকা বিদ্রোহী প্রার্থী হন। কেন্দ্র থেকে অনুরোধ করার পরও তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি। এ কারণে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব

পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার তিনি ‘জগ’ প্রতীক পেয়েছেন।

এখানে আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র আবদুস সাত্তারকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের