কামরাঙ্গীরচর থেকে জেএমবি সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২০, ১৭:০০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:০০

গ্রেফতার মোহাম্মদ বিন ইয়ামিন ওরফে ইসলাম-ই জীবন ঢাকার কামরাঙ্গীরচর থানার আলীনগর খালপাড় ঘোড়াখাল মোড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার  (৩০ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দফতরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ বিন ইয়ামিন ওরফে ইসলাম-ই জীবন (২২)। সে ঢাকার ভাটারার থানার খিলবাড়িরটেক এলাকার বাসিন্দা। তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতার বিন ইয়ামিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী বক্তব্য শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)-তে যোগ দেয়। সে অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নাশকতার পরিকল্পনা বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে আসছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের