উপবৃত্তির টাকা তুলতে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

বগুড়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২১, ১৭:৪০আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৭:৪০

বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী পঞ্চমী সরকারের সন্ধান গত তিন দিনেও মেলেনি। তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয় সোমবার (৪ জানুয়ারি) তার বাবা নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ ও স্বজনরা জানান, পঞ্চমী সরকার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের মেয়ে। সে স্থানীয় ধুন্দার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। পঞ্চমী গত ২ জানুয়ারি সকালে উপজেলা সদরে উপবৃত্তির টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে ফেরেনি। গত তিন দিন আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। তার বাবা সোমবার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, স্কুলছাত্রী নিখোঁজের ব্যাপারে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি