‘পটকা মাছ খেয়ে’ স্বামী-স্ত্রীর মৃত্যু, তিন সন্তান হাসপাতালে

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ২০:৫৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২০:৫৮

কিশোরগঞ্জের ইটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে এবং তাদের তিন মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। পটকা মাছ খেয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ বুধবার (৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সঞ্চিতা মালাকার (৪৫)। এর আগে গতকাল রাতে ইটনার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ার নিজ বাড়িতে মারা যান হেমেন্দ্র মালাকার (৫৫) ।

হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন- সীমা মালাকার (১৬), তমা (১৩) ও প্রিমা (৪)। তাদের সবার বাড়ি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্বপাড়ায়।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে পটকা মাছ খেয়ে পরিবারের পাঁচ জন অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বাড়িতেই মারা যান হেমেন্দ্র মালাকার।  পরে আজ সকালে বাকিদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে হেমেন্দ্র মালাকারের স্ত্রী সঞ্চিতা মালাকার মারা যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের তিন মেয়ে ।

হেমেন্দ্র মালাকারের ভাতিজা কালিপ্রসন্ন মালাকার ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ববি হাজ্জাজের
জাপানিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ববি হাজ্জাজের
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
ওয়েবসাইটে বিমানের ফ্লাইট অনটাইম, ছাড়লো ২২ ঘণ্টা পর, ৮ শতাধিক যাত্রীর ভোগান্তি
ওয়েবসাইটে বিমানের ফ্লাইট অনটাইম, ছাড়লো ২২ ঘণ্টা পর, ৮ শতাধিক যাত্রীর ভোগান্তি
ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম
ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই