মাটি খুঁড়ে পাওয়া গেলো বিপুল পরিমাণ পরিত্যক্ত বুলেট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ২০:১২আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়ে পাওয়া গেছে বিপুল পরিমাণ পরিত্যক্ত বুলেট। সোমবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনি থেকে এই বুলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম ঘটনাস্থলে অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সকালে মো. রফিক ও জুয়েল নামে দুই যুবক সেখানে লাকড়ি কুড়ানোর সময় একটি শক্ত মাটির চাকা পান। ওই চাকার মধ্যে কিছু বুলেট পাওয়া যায়। এরপর তারা মাটি খুঁড়ে আরও বুলেট পান।

কলোনির বাসিন্দা রাকিব হাসান বলেন, ‘ধারণা করা হচ্ছে, বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়কার। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। বিষয়টি আখাউড়া থানা পুলিশকে অবহিত করেছেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, ‘রেলওয়ের উন্নয়ন কাজের জন্য মাটি খোঁড়ার সময় পরিত্যক্ত বুলেট পাওয়া গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে বিস্তারিত বলা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি