সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, ভাঙচুর-অগ্নিসংযোগ

সিলেট প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ০০:১৪আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০০:১৪

সিলেট নগরীর সুবিদবাজারের মিয়া ফাজিলচিস্ত এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় ১৫টি ট্রাকে অগ্নিসংযোগ এবং ২৫-৩০টি ট্রাক ভাঙচুর করেন। সোমবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের।

এ সময় আম্বরখানা এলাকা থেকে কুমারগাঁও পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন– নগরীর ফাজিলচিস্ত এলাকার সজীব আহমদ ও লুৎফুর রহমান।

স্থানীয়রা জানান, সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল ঘাতক ট্রাকটি। এ সময় মিয়া ফাজিলচিস্ত এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিলে সজীব ও লুৎফুর রহমান ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় উত্তেজিত ওই ট্রাকসহ বিভিন্ন রকমের যানবাহন ভাঙচুর করেন। যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করার সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদিকে ফায়ার সার্ভিসের একাধিক দল প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী