হাসপাতালের স্টাফদের অবহেলায় সিঁড়িতেই সন্তান প্রসব

পটুয়াখালী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১১:২০আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১১:২০

পটুয়াখালীর বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফদের অবহেলায় সিঁড়িতেই শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে। 

প্রসূতির মা রুনা লায়লা জানান, মেয়েকে নিয়ে বাউফল হাসপাতালের জরুরি বিভাগের সামনে আসি। ওই সময় হাসপাতালে কর্তব্যরত স্টাফদের কাছে সাহায্য চাইলেও এগিয়ে আসেনি কেউ। বরং নাম অ্যান্ট্রি করার কথা বলে কালক্ষেপণ করে। পরে দোতালার লেবার রুমে নেওয়ার জন্য ট্রলি চাইলে ট্রলি নাই বলে জানায়। আমাদের চেষ্টায় দোতালায় উঠাতে বলে। উপয়ান্তর না পেয়ে হাতের ওপরে ভর দিয়ে সিঁড়িতে ওঠার সময় সেখানেই বাচ্চা প্রসব করে। তবে ওই গৃহবধূ ও নবজাতক এখন সুস্থ আছে। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানিয়েছেন, হাসপাতালের কর্তব্যরত স্টাফরা হাসপাতালে সেবা দান না করে প্রাইভেট ক্লিনিকগুলোতে পাঠানোর জন্যই গরিমসি করে এবং ক্লিনিক কর্তৃপক্ষের কাছ থেকে মোটা অংকের কমিশন নেয়। 

এ ব্যাপারে জরুরি বিভাগের ডাক্তার তাসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় নাম অ্যান্ট্রি করার আগেই ও প্রসূতি সিঁড়ির ওপরেই সন্তান প্রসব করেন। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী