দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কুপিয়ে জখম

কুমিল্লা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১২:৫০আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১২:৫০

কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ জানুয়ারি) ভোট শুরুর পর সকাল সাড়ে ৯ টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, ভোটারদের কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সমর্থকদের এই সংঘর্ষ হয়। এতে অন্তত চার জন আহত হন।

বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

তবে এই অভিযোগ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। আর কেন্দ্রে সুষ্ঠু ভোট হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন- চান্দিনায় ইভিএমে ভোগান্তি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের