স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার প্রার্থীর সমর্থকের হামলার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৮

মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমানের (৭২) ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মাঠপাড়া এলাকার পুলিশ সুপারের বাসভবনের সম্মুখে এ হামলার ঘটনা ঘটে।

মুজিবুর রহমানের  ভাতিজা মাহবুব হোসেন বলেন, ‘আমরা কয়েকজন পোস্টার লাগাচ্ছিলাম। এসময় প্রার্থী আমাদের সঙ্গে ছিলেন। হঠাৎ করে ১০/১২ জনের একটি দল আমাদের ওপর হামলা করে। লাথি কিল ঘুষি মেরে তাকে রাস্তায় ফেলে দেয়। এমন সময় পুলিশের একটি গাড়ি আসতে দেখে তারা পালিয়ে যায়। পরে আহত চাচাকে আমরা হাসপাতালে নিয়ে আসি।’

মুজিবুর রহমানের অভিযোগ, বর্তমান মেয়র ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফয়সাল বিপ্লবের লোকজন এই হামলা করেছে। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, তার হাতে আঘাতের চিহ্ন আছে। মাথায়ও আঘাত পেয়েছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, বিস্তারিত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল চায় জামায়াত
সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল চায় জামায়াত
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
আগামী শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
‘গাজী নজরুলের প্রথম স্ত্রী উঠতে বসতে বাপ-মা তুলে গালাগাল দিতো, গায়েও হাত তুলতো’
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় 
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি