দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদফতর

ফরিদপুর সংবাদদাতা
১৯ জানুয়ারি ২০২১, ১৯:২২আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৯:২২

ফরিদপুরের সদর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল থেকে সদর ও মধুখালী উপজেলার ছয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কোনও কাগজপত্র না থাকায় সদর উপজেলার সমসপুরের মণ্ডল ব্রিকস এবং মধুখালীর আশরাফ ব্রিকসের ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া আরও চারটি ইটভাটায় অভিযান চালিয়ে নানা অনিয়ম থাকায় জরিমানা করা হয়। এসব ইটভাটাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদফতরের উপপরিচালক এ এইচ এম রাশেদ এবং ঢাকা থেকে আসা পরিবেশ অধিদফতরের ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমান সবুজ উপস্থিত ছিলেন। এ অভিযানে সহযোগিতা করেন র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরিবেশ অধিদফতরের উপপরিচালক জানান, এসব ইটভাটা অবৈধভাবে চলছিল। বিভিন্ন সময় তাদের সর্তক করা হয়। ফরিদপুরে ১২০ ফুটের ইটভাটা রয়েছে চারটি। সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। এছাড়া জেলা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও কোনও কাগজপত্র নেই এমন আরও ১২টি ভাটায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের