দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২২:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০০:১৫

দক্ষিণ আফিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে আবদুল হক (৩০) নামে এক যুবককে দুবৃর্ত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে।

নিহত আবদুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চাপরাশি বাড়ির রফিক উল্লার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল হক  প্রায় আট বছর ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রিক্সটনে ব্যবসা করে আসছিলেন। চার মাস আগে দেশের বাড়িতে এসে কিছু দিন আগে তিনি আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান। মঙ্গলবার সকালে একদল দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী স্কুলের বাউন্ডারির ভেতর নির্জন স্থানে পিটিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে মরদেহ ব্রিক্সটন পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার সঙ্গে সোমালিয়ান এক নাগরিকের দোকানের বিল্ডিং নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে।

কী কারণে কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের