প্রধানমন্ত্রীকে কটূক্তি, ছাত্রদল নেতা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২২:৪৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২২:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চাঁদপুরের হাইমচরে জহিরুল ইসলাম নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ জানুয়ারি) তাকে হাইমচরের আলগী বাজার থেকে গ্রেফতার করা হয়। তিনি হাইমচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত রবিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে স্ট্যাটাস দেয় জহিরুল। প্রধানমন্ত্রীকে এমন স্ট্যাটাস দেওয়ায় স্থানীয়রা তাৎক্ষণিক এর প্রতিবাদ করে। পরে পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান গাজীর ছেলে সুলতান আহমেদ গাজী বাদী হয়ে থানায় অভিযোগ করলে হাইমচর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে আমরা আসামিকে গ্রেফতার করেছি। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন