গাইবান্ধায় আইনশৃঙ্খলা সভায় আসা আ.লীগপন্থি ৬ চেয়ারম্যান আটক

গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০২৫, ১৬:৫৩আপডেট : ২১ মে ২০২৫, ১৬:৫৩

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা সভা শেষে নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি ছয় ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটক সবাই ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়নের সভাপতি-সম্পাদক বলে জানা গেছে। 

বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের আটক করে ফুলছড়ি থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের সভা কক্ষে আইনশৃঙ্খলা সভা চলছিল। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন। এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে সভা শেষ হলে আওয়ামী লীগপন্থি ইউপি চেয়ারম্যানদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ইউপি চেয়ারম্যানদের গ্রেফতারের দাবি জানান। পরে ফুলছড়ি থানার পুলিশ ছয় ইউপি চেয়ারম্যানকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

আটকরা হলেন- কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল ও এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি শাহীনুল ইসলাম তালুকদার জানান, আটকদের সদর থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কী আইনি ব্যবস্থা নেওয়া হবে তা ফুলছড়ি থানার ওসির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ নয়, আবাসিক হোটেল থেকে ৬ জনকে আটক করলেন জেন-জি সদস্যরা
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
সর্বশেষ খবর
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
লিফট রেখে ছয় তলা সিঁড়ি বেয়ে উঠলেন প্রধানমন্ত্রী
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
উত্তর কোরিয়ার বিপক্ষে বড় পরীক্ষা বাংলাদেশের
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল