মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: হিটু শেখের ডেথ রেফারেন্স হাইকোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৭:০৭ আপডেট : ২১ মে ২০২৫, ১৮:৫৫

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে এসেছে। বুধবার (২১ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে এ নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়।

এর আগে গত ১৭ মে আলোচিত মাগুরার ওই শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।

আইনজীবী বলেন, মামলার বাকি তিন আসামি শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা (হিটু শেখের স্ত্রী) রোকেয়া বেগমকে খালাস দেন আদালত।

অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হয়।

প্রসঙ্গত, মাগুরা শহরে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় ওই শিশু। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন।

ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিক্যাল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়।

/বিআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
আদালত থেকে আসামির পলায়ন: পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি
যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
অনুতপ্ত হয়ে কি রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ?
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
যে ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে, সেটি কাটাবেন যেভাবে
যে ভয় আপনাকে থামিয়ে দিচ্ছে, সেটি কাটাবেন যেভাবে
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
সর্বাধিক পঠিত
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা