জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে সরকারি খালের ওপর বাঁধ নির্মাণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ০৯:৪৪আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৯:৪৪

ঝালকাঠির নলছিটিতে সরকারি খালের ওপর বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ফসলি জমিসহ স্থানীয় কয়েক হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। বাঁধ অপসারণের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।  
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটির রানাপাশা ইউনিয়নের একটি বড় খাল মুনিয়ার জোড় খাল। এই খাল থেকে ছোট একটি খাল উত্তর দিকে ইঞ্জিনিয়ার জেএম হাতেমের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে যেটি ‘মিনা খালি’ নামে এলাকায় পরিচিত। স্থানীয় জেলা পরিষদ সদস্য হাতেম ইঞ্জিনিয়ার তার বাড়ির সামনে খালটির মুখে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। ফলে খালটি চিরতরে হারাতে বসেছে। ক্ষমতার অপব্যবহার করে এলাকাবাসীর আপত্তি উপেক্ষা করে সরকারের নামে রেকর্ডকৃত খালটি তিনি অন্যায়- অবৈধভাবে ভরাট করে প্রাকৃতিক জলাধার ধ্বংস করার পায়তাঁরা করছেন। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইতিপূর্বে বিষয়টি অবহিত করলেও তিনি কোন পদক্ষেপ নেননি। এ বিষয়ে ২০১৯ সালের ৫ মার্চ এলাকাবাসি জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এ ব্যাপারে ঝালকাঠি জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জেএম হাতেম বলেন, ‘এটা কোনও খাল নয়। চলাচলের একটি হালট। আমাদের পারিবারিক জমি হওয়ায় ভরাট করেছি।’

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী