শপথ নিলেন রাজশাহী বিভাগের ৪ মেয়র, ৪৮ কাউন্সিলর

রাজশাহী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ২১:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:১৬

প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ী রাজশাহী অঞ্চলের চার পৌরসভার মেয়র এবং ৪৮ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। বুধবার (২০ জানুয়ারি) বিকালে রাজশাহী লোক প্রশাসন কেন্দ্রে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার।

শপথ নেওয়া মেয়ররা হলেন– রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী, পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুন, পাবনার চাটমোহর পৌরসভার মেয়র শাখাওয়াত হোসেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান। এ ছাড়া শপথ নিয়েছেন ৪৮ জন নারী ও পুরুষ কাউন্সিলর।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘নাগরিকদের আশা পূরণ করা আপনাদের দায়িত্ব। তাদের পাশে থাকতে হবে আপনাদের। এছাড়া দেশের আইনশৃঙ্খলার প্রতি আপনাদের অনুগত থাকতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক জিয়াউল হক, উপপরিচালক ড. চিত্রলেখা নাজনীন প্রমুখ।

গত ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনের প্রথম দফায় রাজশাহী অঞ্চলের এই চার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ শেষে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী তার পরিষদের কাউন্সিলর এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মেয়র বলেন, ‘বাংলাদেশ যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী হয়ে কাজ করতে চাই। আগামী পাঁচ বছরের মধ্যে আমি পৌরসভাকে দেশের সেরা পৌরসভায় রূপ দিতে চাই। এ জন্য আমি সবার সহযোগিতা প্রত্যাশা করি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী