এমভি ডিঙ্গিতে চড়ে ঘুরে দেখা যাবে পদ্মা সেতু  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ১৮:৩৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৮:৪৩

পদ্মাসেতুকে কেন্দ্র করে নদীর প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের উপভোগের জন্য চালু হয়েছে এমভি ডিঙ্গি। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট প্রান্তে এটি উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

ভ্রমণতরীটির উদ্যোক্তা ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিক। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিমুলিয়াঘাট থেকে যাত্রা শুরু করবে। ৮০ জন করে যাত্রী এটিতে ভ্রমণ করতে পারবে। জনপ্রতি খরচ হবে আড়াইহাজার থেকে সাড়ে তিন হাজার টাকা।

উদ্বোধন অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে পদ্মা সেতুর দুইপাড় পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ ব্যাপারে অবশ্যই প্রকল্প নেওয়া হবে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এই খাতে বিনিয়োগ করবে। বিনিয়োগের রিটার্ন আসলে তারা অগ্রসর হবে। ইতোমধ্যেই সে কাজ শুরু হয়েছে। সামগ্রিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন খাত এগিয়ে যাবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক হাজেরা খাতুন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী