সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা পাচারকারী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১২:০৭আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১২:০৭

মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারকালে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা পাচারকারী রোহিঙ্গা নিহত হয়েছেন।

বিজিবি বলছে, নিহত আব্দুর রহিম (২৫) উখিয়া  কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা। ঘটনাস্থল থেকে বিজিবি ৫০ হাজার ইয়াবা ও একটি দেশীয় এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে। 

শুক্রবার (২২ জানুয়ারি) ভোরে উখিয়া সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান,  বাইশফাঁড়ি বিওপি এলাকা দিয়ে মাদকের চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ি বিওপির দুইটি আভিযানিক টহল দল ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি এলাকায় অবস্থান নেয়। এসময় মাদাক পাচারকারীদের একটি দল বাংলাদেশের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দুইভাগে বিভক্ত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-সস্ত্র দিয়ে বিজিবির টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এতে টহল দলও পাল্টা গুলি করে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ইয়াবা ব্যবসায়ীরা জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।

বিজিবির অধিনায়ক জানান, পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। গোলাগুলির সময় বিজিবি দুই সদস্য আহত হন। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের