পিকনিক বাসের চাপায় মোটরসাইকেল গুঁড়ো, যুবক নিহত

খুলনা প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২১, ১২:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১২:৩২

খুলনায় বালিয়াখালী ব্রিজের কাছে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পিকনিক বাসের চাপায় একটি মোটরসাইকেল গুঁড়ো গুড়ো হয়ে গেছে। এসময় চালক জাহিদ খান (২৪) নিহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটিকে চাপা দেওয়ার পর বাসটি মহাসড়কের পাশের খালে নেমে যায়।

পুলিশ ওই বাস জব্দ করেছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসে থাকা পিকনিক যাত্রীরা অক্ষত রয়েছেন। মোটরসাইকেল চালক নিহত

ডুমুরিয়া হাইওয়ে পুলিশের এস আই রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্নিয়া থেকে একটি মোটরসাইকেলে করে জাহিদ খান গুটুদিয়ায় তার ফুপুর বাড়ি যাচ্ছিলেন। একই সময় খুলনা থেকে একটি পিকনিক টিম সাতক্ষীরা যাচ্ছিলো। বালিয়াখালী ব্রিজের কাছে টার্নিংয়ে পৌঁছালে বাস ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে মোটরসাইকেলটির ওপর উঠে যায় বাস। গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মোটরসাইকেলটি। চালকের লাশও ছিন্নভিন্ন হয়ে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে নেমে যায়। খালে নেমে পড়া বাস

তবে বাসের কোনও যাত্রী আহত হননি। চালক-হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

নিহতের ছিন্নভিন্ন লাশ আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত না করেই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী