১২৬ মাছে ভাগ্য খুলেছে রফিকুলের

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২১, ০৯:৩৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০৯:৩৮

সুন্দরবনের রায়মঙ্গল নদীতে রফিকুল ইসলাম নামের এক জেলের জালে ধরা পড়েছে ১২৬টি লাউভোলা মাছ। এসব মাছের ওজন ৭-২০ কেজি পর্যন্ত। ৫৯০ টাকা কেজি দরে মাছগুলো বিক্রি করে রফিকুল পেয়েছেন ৫ লাখ ৯০ হাজার টাকা।

লাউভোলা মাছ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালি গ্রামের জেলে রফিকুল জানান, তিনি সুন্দরবন সংলগ্ন রায়মঙ্গল নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে নদীতে জোয়ার আসে। সেই জোয়ারে তিনি জাল পাতলে ধরা পড়ে এক ঝাঁক লাউভোলা মাছ। ১২৬টি মাছের ওজন হয়েছে প্রায় ১০৫১ কেজি। শুক্রবার (২২ জানুয়ারি) তিনি ৫ লাখ ৪০ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেছেন। মাছ ব্যবসায়ী নূর হোসেন গাজী মাছগুলো কিনে শ্যামনগর মদিনা ফিসে মালিক হারুনুর রশিদের কাছে বিক্রি করেছেন ৬ লাখ ২০ হাজার টাকায়।

লাউভোলা মাছ

মাছ বিক্রি করে একসঙ্গে মোটা অংকের টাকা পেয়ে খুশি রফিকুল ইসলামের পরিবার।

ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, সামুদ্রিক মাছ হিসেবে ভোলামাছ খেতে বেশ সুস্বাদু। স্বাদের পাশাপাশি এই মাছের চাহিদা ও দাম চড়া হওয়ার মূল কারণ হলো এ মাছের ফুলকা ভারতসহ বিভিন্ন দেশে রফতানি করা হয়। গ্রেড অনুযায়ী প্রতি কেজি ফুলকার দাম ২৫-৩০ হাজার টাকা। ভোলা মাছের ফুলকা দিয়ে প্রসাধনী ও মূল্যবান ওষুধ তৈরি হয় বলে জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম