দফায় দফায় বন্ধের পর সোমবার সকালে ফেরি চলাচল স্বাভাবিক 

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০৯:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০৯:২৭

ঘন কুয়শারা কারণে রবিবার (২৪ জানুয়ারি) কয়েক দফায় বন্ধ হওয়ার পর সোমবার (২৫ জানুয়ারি) সকালে পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  

সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ঘাটে যানবাহনের লাইন

বিআইডব্লিউটিসি বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ঘন কুয়াশার কারণে গত কয়েক দিন ধরে  ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রাত পৌনে ১১টার দিকে প্রথম ফেরি চলাচল বন্ধ হয় এবং ঘণ্টা খানেক বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এভাবে রাতে দুই থেকে তিন বার ফেরি চলাচল বন্ধ ও শুরু হয়। 

তিনি জানান, সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে পদ্মা নদীতে এখনও কুয়াশা বিরাজ  করছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক