টঙ্গীতে পুলিশের সোর্স খুন

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২০:৩২আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২০:৩২

গাজীপুরের টঙ্গীতে জাকির হোসেন (৬০) নামে পুলিশের একজন সোর্স খুন হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টায় টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির বরগুনার পাগড় গাইচ্ছা গ্রামের মমিন উদ্দিনের ছেলে।

ওসি জানান, দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় দুর্বৃত্তরা জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত জাকির হোসেন গোয়েন্দা (ডিবি) পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ রানা জানান, জাকিরের ডান ও বাঁ উরুতে রগ কাটা। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মায়েরা কেন জড়িয়ে পড়ছেন ডিজিটাল লড়াইয়ে
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা উদযাপন ইরানি মিডিয়ার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
সরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রসরকারি মিটারে অটোভ্যান চার্জ দিয়ে মাসে লাখ টাকা আয় ম্যানেজারের
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর