হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২৩:৩৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২৩:৩৭

গাজীপুরে সমাজসেবা অধিদফতরের নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে নাজমা আক্তার (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার হেফাজতি সিরিয়াল নং-১২২৯। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে টয়লেটের দরজার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজমা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লী উত্তর কোনাপাড়া এলাকার হারেছ আলীর মেয়ে।

শেখ মিজানুর রহমান জানান, নাজমা আক্তারকে গত ২২ ডিসেম্বর ঢাকার শাহ আলী থানার একটি মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সমাজসেবা অধিদফতরের শিশু উন্নয়ন কেন্দ্রে (বালিকা) আনা হয়। সেখান থেকে বাসন থানার মোগড়খাল এলাকার সমাজসেবা অধিদফতরের অধীন ভোগড়া নারী, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। ওই দিন থেকেই তিনি এ কেন্দ্রের হেফাজতি ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে কর্তৃপক্ষের নির্দেশে হেফাজত কেন্দ্রের নিবাসীরা সবাই নিজেদের কক্ষ থেকে বের হয়ে নিচে নেমে আসেন। তবে মাথাব্যথার কারণ দেখিয়ে নাজমা নিচে না নেমে কক্ষে অবস্থান করেন। দুপুর সোয়া ১টার দিকে কেন্দ্রের হেফাজতিরা নিজেদের কক্ষে ফিরে যান। এ সময় অন্য হেফাজতিরা ভবনের তৃতীয় তলার ৩০৩ নম্বর কক্ষের টয়লেটের দরজার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ওই কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি