প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, পিটুনি খেয়ে মুরগি ব্যবসায়ী হাসপাতালে

রাজশাহী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২০:২৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২০:২৯

রাজশাহীর বাগমারায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুরগি ব্যবসায়ী গ্রামবাসীর পিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত জাহিদুল ইসলামকে (৩৭) পুলিশ উদ্ধার করে মঙ্গলবার রাতে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। জাহিদুলের বাড়ি উপজেলার শ্রীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে।

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে গিয়ে জানালা ভেঙে ভেতরে ঢোকে জাহিদুল। প্রবাসীর স্ত্রী ঘরে একা বসে টেলিভিশন দেখছিলেন। ওই সময় জাহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা জাহিদুলকে আটক করে গণপিটুনি দেন।

খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত জাহিদুলকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। ওই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে জাহিদুল ইসলামকে আসামি করে বুধবার (২৭ জানুয়ারি) সকালে বাগমারা থানায় একটি এজাহার দায়ের করেন।

বাগমারা থানার এসআই মনিরুল ইসলাম জানান, এই ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে জাহিদুল ইসলামকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় জাহিদুলকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
নতুন রাষ্ট্রপতিকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলির অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অলির অভিনন্দন
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা