শত কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৩

খুলনা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৬:৪১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৬:৫১

খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৬-এর মেজর মো. আনিস উজ জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার তিন জন হচ্ছে- পাবনার বেড়ার মো: বাচ্চু সরদার (৫০), একই জেলার ফরিদপুরের মো. লুৎফর রহমান (৪৮) এবং যশোর সদরের সমৃত বিশ্বাস (৩২)।

মেজর মো. আনিস উজ জামান জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় তিন জনকে আটক করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সাপের বিষ উদ্ধার করা হয়। তাদের কাছে ছয়টি জারে ১২ পাউন্ড বিষ ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

তিনি জানান, এ বিষ চোরাচালানের উদ্দেশ্যে কেনা-বেচার চেষ্টা করা হচ্ছিল। যা পর্যায়ক্রমে হাত বদল হয়ে বিদেশে পাচারের প্রক্রিয়া চলছিল।     

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম