প্রথম ধাপে খুলনা বিভাগে ৬ লাখ ডোজ টিকা বরাদ্দ

খুলনা প্রতিনিধি 
২৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:৩৮

করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ধাপে খুলনা বিভাগের ১০ জেলায় ৫ লাখ ৮৮ হাজার ডোজ টিকা বরাদ্দ হয়েছে। ভারত থেকে আনা এ টিকা এ অঞ্চলে ৭ ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. ফেরদাউসী এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় করণীয় সম্পর্কে ২৮ ও ২৯ জানুয়ারি তিন দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের ভার্চুয়াল কনফারেন্স খুলনার ‌হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হচ্ছে। টিকা প্রত্যাশীদের রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে।

ডা. ফেরদাউসী জানান, করোনার টিকাদান পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়ায় করণীয় সম্পর্কে ২৮ জানুয়ারি থেকে দু’দিনব্যাপী বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার স্বাস্থ্য কর্মকর্তাদের ভার্চুয়াল কনফারেন্স হবে। টিকাদান কর্মকর্তাদের প্রশিক্ষণও হচ্ছে। খুলনা বিভাগের ১০ জেলায় ৪৯ কার্টুন টিকা বরাদ্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ মার্চ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও নড়াইল জেলায় ২৫ হাজার ৪৮৮ জন করোনায় আক্রান্ত হন। সুস্থ হয়েছেন ২৪ হাজার ৪০১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪শ’ ৫১ জনের।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের