নীলফামারীতে আসবে ৬০ হাজার ডোজ টিকা

নীলফামারী প্রতিনিধি 
২৮ জানুয়ারি ২০২১, ১৯:২৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৯:২৬

সারাদেশের মতো নীলফামারীতে ৭ ফেব্রুয়ারি শুরু হবে টিকাদান কার্যক্রম। এজন্য দ্রুতগতিতে চলছে টিকা প্রদান কেন্দ্র ও বুথ স্থাপনের কাজ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আগামী ৩১ জানুয়ারি জেলায় পৌঁছবে প্রথম পর্যায়ের ৬০ হাজার ডোজ টিকা। সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে এই টিকা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা সদরের টিকাদান কেন্দ্র স্থাপন করা হচ্ছে নীলফামারী জেনারেল হাসপাতালে। এজন্য ওই হাসপাতালে স্থাপন করা হচ্ছে ১০টি বুথ। প্রথম পর্যায়ে ছয়টি বুথে টিকা প্রদান করা হবে। প্রয়োজনবোধে অবশিষ্ট চারটি বুথ চালু করা হবে। জেলা সদর ছাড়াও একইভাবে বাকি পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে বুথ স্থাপন করা হচ্ছে। জেলার ছয় উপজেলায় প্রস্তুত করা হচ্ছে ২০টি বুথ। প্রতিটি বুথে দুজন টিকাদানকারী কর্মী এবং চার জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

জেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল কর্মকর্তা (এমওসিএইচ) আব্দুলালাহ-আল-মামুন জানান, ইতোমধ্যে সিভিল সার্জন, একজন মেডিক্যাল কর্মকর্তা ও রোগ নিয়ন্ত্রণ মেডিক্যাল কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা চলতি মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মীদের দুই দিনের প্রশিক্ষণ প্রদান করবেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম