চলন্ত ট্রেনে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, রেলকর্মী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১৯:২৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:২৭

সিলেট-ঢাকা রেল রুটের মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় চলন্ত ট্রেনে এক প্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ওই ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মিয়া ওরফে জাবেদকে (২৫) গ্রেফতার করেছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার জাহিদ মিয়া ওরফে জাবেদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি মামলা করেছেন। মামলার বিবরণে জানা যায়, লাউয়াছড়া বন অতিক্রমকালে ওই তরুণী টয়লেটে যাওয়ার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মিয়া তাকে জোর করে পাশের একটি অন্ধকার বগিতে নিয়ে ধর্ষণ করে। তরুণীর বাড়ি ঢাকার সাভারে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি জানান, শুক্রবার রাতে সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুরমা মেইল ট্রেনটি ভানুগাছ স্টেশন অতিক্রমের পরে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে ওই তরুণী জানান। এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে তরুণী প্লাটফর্মে নেমে চিৎকার করতে থাকেন। এ সময় জাহিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ট্রেনযাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী