আবাসিক হোটেল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২৩:৫৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২৩:৫৯

নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকার মিল্লাত নামে এক আবাসিক হোটেলের কক্ষ থেকে বগুড়া জেলার এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ওই কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। মরদেহের সঙ্গে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তাতে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে বলা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৮)। তার বাবার নাম এন্তাজ। বাড়ি দক্ষিণ নন্দিগ্রাম।

ওসি জাহাঙ্গীর হোটেল কর্তৃপক্ষের বরাতে জানান, শনিবার রাতে ওই ব্যক্তি হোটেলে নাম নিবন্ধন করে ওঠে। রবিবার দুপুরের পর হোটেলটির এক কর্মী চেক করতে গিয়ে কক্ষটি ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও কোনও সাড়া না পেয়ে খবর দিলে সদর থানার একদল পুলিশ বিকাল ৫টার দিকে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। সেখানে পাওয়া এক চিরকুটে লেখা ছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সেখানে মরদেহটি হস্তান্তরের জন্য দুটি মোবাইল ফোন নম্বরও দেওয়া ছিল।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘চিরকুটে দেওয়া নম্বরে ফোন করে জানা যায় তিনি আনোয়ারের ভায়রা। ওই ব্যক্তি বলেন, শনিবার রাত ১০টার দিকে আনোয়ার স্ত্রীকে ফোনে বলে, ঋণের কারণে সে আর হয়তো বাঁচবে না। এরপর অনেক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।’

মরদেহটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম