দুই হাজার টাকার জন্য খুন!

নাটোর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭

নাটোরের লালপুর উপজেলার চষুডাঙ্গা গ্রামে মাত্র দুই হাজার টাকার জন্য হত্যা করা হয় সুলতান নামের এক যুবককে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আসামি সানোয়ার হোসেন ছানা আদালতে ওই ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লালপুর থানার ওসি সেলিম রেজা ও পুলিশ সুপার লিটন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সানোয়ার হোসেন ছানা (৪৬) বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেন মোবার ছেলে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সুলতানের মরদেহ গত ১৩ জানুয়ারি লালপুর উপজেলার চষুডাঙ্গা বিলের গমের জমি থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করেন। পরে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানের এক পর্যায়ে গতকাল শুক্রবার রাতে সৈয়দপুর জেলার এক আবাসিক হোটেল থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার বিকালে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

এক প্রশ্নের জবাবে এসপি লিটন কুমার ও ওসি সেলিম রেজা জানান, সুলতানের কাছে দুই হাজার টাকা পেতো আসামি ছানা। ওই টাকা আদায়ে গত ১২ জানুয়ারি সুলতানকে মোবাইল ফোনে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে ডাকে সে। এরপর সুলতানকে নিয়ে সহযোগীসহ ছানা লালপুর উপজেলার চষুডাঙ্গা বিলে যায়। টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সুলতানকে শ্বাসরোধে হত্যা করে ফেলে পালিয়ে যায় ছানা।

 

/এফএস/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম