ডালডা, চিনি, রঙ দিয়ে তৈরি হতো গুড়!

নাটোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২০

নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় র‍্যাবের অভিযানে ৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এসময় গুড় তৈরির উপাদান হিসেবে রাখা এক হাজার কেজি চিনি, ৩ কেজি হাইড্রোজ, এক কেজি টেক্সটাইল রঙ, ৫ কেজি ডালডা জব্দ করা হয়।

ভেজাল গুড় তৈরির উপকরণ

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা শেষে ওই চিনি নিলামে বিক্রি করা হয়। 

ভেজাল গুড়

নাটোর র‍্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার আটঘর এবং লালপুর উপজেলার  ওয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাব। এসময় ৫ হাজার কেজি ভেজাল গুড় ও এক হাজার কেজি চিনি জব্দ করা হয়। 

ভেজাল গুড় তৈরির উপকরণ

ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার। রায় ঘোষণায় লালপুর ওয়ালিয়া এলাকার আইয়ুব আলী (৩৬) ও একই এলাকার জলি বেগম (৩০) কে ৫০ হাজার করে এক লাখ এবং আটঘড় এলাকার আমজাদ হোসেন (৪৩) কে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ভেজাল গুড় তৈরির উপকরণ

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জব্দ করা অন্যান্য আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। তবে চিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম