ইউটিউবে দেখে নিজেই ইঁদুর মারার ফাঁদ বানালেন তিনি

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১১

ইঁদুরের আক্রমণে সম্প্রতি আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের কৃষক আব্দুল আউয়ালের। জমিতে কীটনাশক ব্যবহার করেন না, তাই বিকল্প উপায়ে ইঁদুর মারার পরিকল্পনা করেন। রাতের খাবার খেয়ে শুয়ে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করেন। এক পর্যায়ে পেয়ে যান বাঁশ, রশি ও তার দিয়ে তৈরি করা যায় এমন ইঁদুর মারার ফাঁদ। পরদিন ঘুম থেকে ওঠে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে একটি বাঁশ কেটে নিয়ে ফাঁদ তৈরির কাজ শুরু করেন। একটি বাঁশ একহাত টুকরো করে কেটে রশি ও তার দিয়ে তৈরি করেন ফাঁদ।

ইঁদুর মারার ফাঁদ

ইউটিউবে মাত্র ১০ মিনিট ভিডিও দেখেই আউয়াল ইঁদুর মারার ফাঁদ তৈরি করেন। তিনি বলেন, রাতে শুকনো মাছ বা সিদল দিয়ে ফাঁদ আলু ক্ষেতে পেতে রাখেন। সকালে গিয়ে দেখতে পান ১০টি ইঁদুর আটকে মরে আছে। এভাবে প্রতিরাতে আলু ক্ষেতে ফাঁদ পেতে ইঁদুর নিধন করেন তিনি। এখন পর্যন্ত ৫০টি ইঁদুর মেরেছেন এভাবে। প্রতিটি ফাঁদ তৈরি করতে ২০ টাকার মতো খরচ পড়ে। সময় লাগে এক ঘণ্টা। আলু, গম, ভুট্টা ক্ষেত, বসত বাড়ি, গাছে সব জায়গায় ব্যবহার করা যায় এই ফাঁদ।

ইঁদুর মারার ফাঁদ

বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর ব্লকের উপ সহাকারী কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বিদু বলেন, আব্দুল আউয়াল একজন স্বশিক্ষিত কৃষক। তিনি নিজের প্রচেষ্টায় অনেক কিছু শিখেছেন। ইঁদুর মারার যে ফাঁদ তিনি তৈরি করেছে তা শতভাগ কার্যকর।

 

/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি