রংপুর বিভাগে বুধবার টিকা নিয়েছেন ১৪ হাজার ২২৪ জন

রংপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৪

চতুর্থ দিনে রংপুরে টিকা গ্রহণকারীর সংখ্যা আগের দিনের চেয়ে তিন গুণ বেড়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) রংপুর বিভাগের ৮ জেলায় রেকর্ড সংখ্যক ১৪  হাজার ২২৪ জন টিকা নিয়েছেন। এ নিয়ে গত চার দিনে রংপুর বিভাগে টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৭৬ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আহাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে রংপুরে ২ হাজার ৭৯৮ জন, পঞ্চগড়ে এক হাজার ৫৪৫ জন, নীলফামারীতে এক হাজার ৫৭০ জন, লালমনিরহাটে এক হাজার ২৬  জন, কুড়িগ্রামে এক হাজার ১৬৩ জন, ঠাকুরগাঁয়ে এক হাজার ৬৯৪ জন, দিনাজপুরে ৩ হাজার ২৬৭ জন এবং গাইবান্ধায় এক হাজার ১৬৭ জন টিকা নিয়েছেন।

সরজমিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার টিকা দান কেন্দ্রে গিয়ে দেখা গেছে, পুলিশ ও বিজিপির অনেক সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ টিকা নেওয়ার জন্য ভিড় করেছেন। এতে স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। মানুষ লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিয়েছেন। হাসপাতালে নিচতলায় পুরুষদের জন্য ৮টি বুথ খেলা হলেও এ সংখ্যা আরও বাড়ানো হবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগীয় পরিচালক জানান, রংপুর বিভাগের দুই মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকা নিয়েছেন সবাই। টিকা নেওয়ার পর কেউই অসুস্থতা অনুভব করেনি।

/এমএএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম