নদী থেকে বালু উত্তোলন করতে গিয়ে শ্রমিক নিহত

শেরপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৯

শেরপুরের চেল্লাখালী নদী থেকে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুচাপায় রিপন মিয়া (৩৫) নামে এক বালুশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত রিপন পার্শ্ববর্তী আন্দারুপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ী সীমান্ত এলাকার ভারত সীমান্তঘেঁষা নদী তীরবর্তী সমতলভূমি বোরিং করে স্যালো মেশিনের ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল স্থানীয় মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী। বুধবার সন্ধ্যায় প্রায় ২০ ফুট গভীর থেকে বালু উত্তোলনের সময় গর্তের পাড় ধসে ভূ-গর্ভে চাপা পড়েন বালু শ্রমিক রিপন মিয়া। দ্রুত অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে রাত ৮টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রিপনকে উদ্ধার করতে ঘটনাস্থলে যান।

এদিকে খবর পেয়ে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুল লতিফ জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ১০টার দিকে গর্তের পানি অপসারণ করে নিহত শ্রমিক রিপনকে উদ্ধার করা হয় ।

পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জানান, নদীর তীরে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন করায় এ দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহত রিপনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী