ঘরে ঢুকে ঘুমন্ত ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি 
১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫০

গাইবান্ধার ফুলছড়িতে বাড়ির শোয়ার ঘরে ঢুকে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাতে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মোহাম্মদ আলী (৬৫) পেশায় একজন কেমিক্যাল ব্যবসায়ী। তিনি জাতীয় প্রতিবন্ধী সংগঠনের নেতা মজিবর রহমানের বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী জানান, রাতে টিন শেডের বাড়িতে নিজ শয়নকক্ষে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। ঘরের দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে মোহাম্মদ আলীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতেই হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মোহাম্মদ আলীর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত মোহাম্মদ আলী কেমিক্যাল ব্যবসার পাশাপাশি নকল মুদ্রা ও পুতুলের ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়ীক দ্বন্দ্ব ও ভাগবাটোয়ার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের স্ত্রী মর্জিনা বেগমের দেওয়া তথ্যে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়ছে। আটক তিন জনের মধ্যে একজন স্থানীয়, একজনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার মরুয়াদহ গ্রামে এবং অপরজনের বাড়ি নেত্রকোনা জেলায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে চাননি তিনি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক