‘উন্নয়ন প্রকল্পে টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৯

আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের টাকার কোনও অভাব নেই। আমরা টাকা বরাদ্দ দেবো, সংশ্লিষ্টদের ভালো কাজ করতে হবে। টাকা ও সময়ের অপচয় রোধ করতে হবে।’ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সিলেট বিভাগের দীর্ঘ সেতু রানীগঞ্জ সেতুর নির্মাণকাজ পরিদর্শন কালে এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী করোনা পরিস্থিতির কারণে সেতুর নির্মাণকাজ পিছিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতি দেশের উন্নয়নকে পিছিয়ে দিয়েছিল। আমরা এখন ঘুরে দাঁড়িয়েছি। ডিসেম্বর মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে সুনামগঞ্জের সঙ্গে রাজধানীর স্বল্প সময়ে সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।’

তিনি বলেন, ‘একটি মহল দেশের সার্বিক উন্নয়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়ায়। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

এ সময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৪০ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদফতরের বাস্তবায়নে পাগলা জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর ৭০২.৩২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার প্রস্থ সেতুর কাজ শুরু হয়। ৩০ জুন ২০১৯ সালে কাজ শেষ করার কথা থাকলেও এখনও সেতুটির কাজ শেষ হয়নি। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এদিকে বিকালে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের