পোড়া বর্জ্যের ধোঁয়ায় বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ৮

রাজশাহী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৩

রাজশাহীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট জন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিটিহাট এলাকায় অদূরে রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্যস্তূপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে নগরীর বিভিন্ন এলাকা থেকে বর্জ্য নিয়ে এসে এই এলাকায় পোড়ানো হয়। আজও বর্জ্যগুলো পোড়ানো হচ্ছিলো। ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে যায়। এরই মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যরা চিকিৎসা নিচ্ছেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা জানান, নিহত ব্যক্তির নাম জামান। তিনি ট্রাকের চালক।

মহানগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। হতাহতদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের