সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৮

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে প্রতিবাদ কর্মসূচি পালনে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে এ কর্মসূচিরআয়োজন করা হয়।

মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধনে সাংবাদিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে এবং সারাদেশের সাংবাদিকদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় সাংবাদিকদের এই আন্দোলন আরও বেগবান হবে।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে তা থামাতে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরই একজন মুজাক্কির। উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আনা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম