খুলনায় ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধের ঘোষণা

খুলনা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৫আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৭

খুলনা মহানগরীতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে। জেলার ১৮টি সড়কে পরিবহন চলাচলে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও বাস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনও পরিবহন ছেড়ে যাবে না এবং কোনও পরিবহন শহরে প্রবেশ করবে না।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা ভাবার কোনও অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। তিনি নির্বিঘ্নে সমাবেশ সফল করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দাবি, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের প্রতিবাদ ও  খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছয় সিটির সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে ঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনায় ২৭ ফেব্রুয়ারি মহাসমাবেশ ডাকা হয়। এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা ছয় সিটির সাবেক মেয়র প্রার্থীরা।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম